শিশুদের কোমল মনে ছোটকালেই ধর্মের বিষবৃক্ষের বীজ রোপন করা হয়। প্যালেস্টাইনের জেরুজালেম নগরবাসী লেখক ওয়ালিদ আল হুসাইনি (Waleed Al-Husseini) তার দেশের যুদ্ধাক্রান্ত পরিবেশে বাস করেও এই সহজ কথাটি ভোলেননি। তিনি বুঝতে পেরেছেন, যাবতীয় সামাজিক সমস্যার মূলে আছে ধর্ম নামক অপধারণাটি। তাই তিনি শিশুদেরকে ধর্ম তথা ঈশ্বর- খোদা সৃষ্টির সত্যি কাহিনীটি সরল ভাষায় নানারকম মজার মজার কার্টুন দিয়ে বোঝানোর জন্য তৈরি করেছেন একটি ছোট্ট আকারের ই-বই। সহজ ভাষায় অল্প কথায় মজার মজার কার্টুন দিয়ে শিশুদের জন্য এত আকর্ষণীয় করে বইটি তৈরি করেছেন যে ভাবতেই অবাক লাগে।ওয়ালিদ আল হুসাইনি নিজে ঈশ্বরে বিশ্বাস করেন না। তিনি ঈশ্বর তথা ধর্মগুলো সৃষ্টির নানারকম রূপকথা, উপকথা জানেন। তিনি জানেন ধর্মগুলো মানুষে মানুষে কেমন ভেদাভেদ তৈরি করে। ধর্মপ্রবণ মানুষেরা শিশুদের মগজ অন্যধর্মের প্রতি বিদ্বেষ নামক জীবাণু দিয়ে শৈশবে ভর্তি করে দেয়। তিনি চান একটি মুক্ত- সমানাধিকার ভিত্তিক সমাজ। আর তাই শিশুদেরকে ধর্মের দুর্গন্ধ থেকে রক্ষা করতে তিনি তৈরি করেছেন একটি ইবই। নাম "All Gods came from one place"
আদিম যুগে মানুষের ঈশ্বর ধারণা কেমন ছিল, ঈশ্বরের চেহারা কিভাবে কেমন হল, দেশে দেশে ঈশ্বরের রূপ কেমন, যুগে যুগে ঈশ্বরের ধারণা কেন-কিভাবে পাল্টে গেছে, মানুষ কিভাবে নিজের মত করে ঈশ্বরের সৃষ্টি করেছে, আধুনিক যুগে ঈশ্বরের প্রয়োজন আছে কি নেই, বর্তমান বিজ্ঞানভিত্তিক সমাজে পুরনো যুগের ঈশ্বরগুলো কতটা প্রাসঙ্গিক ইত্যাদি নানা প্রসঙ্গ সহজ সহজ কার্টুন দিয়ে তিনি শিশুদেরকে বুঝেয়ে দিয়েছেন। ই-বইটি পড়ে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কবিতাংশ - "সহজ কথা যায় না বলা সহজে" আমার মনে পড়ে গেছে। সহজ কথাটি ওয়ালিদ আল হুসাইনি সহজ করেই বলতে পেরেছেন বলে আমি মনে করি। শিশুদের জন্য অবশ্যপাঠ্য বইটি বাংলায় অনুবাদ করে দিয়েছেন অনিগিরি। ২৪ পৃষ্ঠার মাত্র ২.৩ মেগাবাইটের ফাইলটি ডাউনলোড করুন আর প্রিন্ট করে আপনার শিশুদের হাতে তুলে দিন। তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসুন।
উল্লেখ্য যে প্যালেস্টাইনের জেরুজালেমবাসী ওয়ালিদ আল হুসাইনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ইসলামের অসারতা অনুধাবন করতে পেরেছেন। তাই তিনি ইসলামকে ত্যাগ করতে দ্বিধা করেননি। ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে তাকে প্যালেস্টাইনের পুলিশ গ্রেফতার করেছে। আপনারা তার ব্লগ Proud Atheist ভিজিট করতে পারেন। অবশ্য ২০১০ সালের অক্টোবর মাসে তিনি গ্রেফতার হওয়ায় বেশি কিছু লিখতে পারেননি। তার তৈরি করা পিডিএফ ই বইটি সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন।
ওয়ালিদ আল হুসাইনি সম্পর্কে উইকিপিডিয়ার নিবন্ধ (http://en.wikipedia.org/wiki/Walid_Husayin) পড়ে দেখতে পারেন।

0 comments:
Post a Comment