সিরাজুল ইসলাম চৌধুরী রচিত 'সাম্প্রদায়িকতা ধর্মের নয়, রাজনীতির ব্যাপার' কথাটির আসল রূপ
![]() |
| সিরাজুল ইসলাম চৌধুরী রচিত 'সাম্প্রদায়িকতা ধর্মের নয়, রাজনীতির ব্যাপার' প্রবন্ধের স্ক্রিনশট |
'আজকের পত্রিকা' নামক বাংলাদেশী খবরের পত্রিকায় ১১ই জুন ২০২৫ তারিখে সিরাজুল ইসলাম চৌধুরী রচিত 'সাম্প্রদায়িকতা ধর্মের নয়, রাজনীতির ব্যাপার' নামক একটি প্রবন্ধ প্রকাশিত হয়। প্রবন্ধের মূল কথা হল সাম্প্রদায়িকতা ধর্ম নয় রাজনীতির প্রভাবে তৈরি হয়। রাজনীতি নিজের টিকে থাকার প্রয়োজনে সাম্প্রদায়িকতার প্রচার করে।
জনাব সিরাজুল ইসলাম চৌধুরী বামপন্থী মানুষ। তিনি ধর্মের ইতিহাস পড়েছেন মার্ক্সের দৃষ্টিকোণ থেকে। ফলে তিনি ধর্মগুলোকে তাদের নিজেদের চরিত্র অনুযায়ী কতটুকু বুঝেছেন তা তার বক্তব্য থেকেই বোঝা যায়। কারণ তিনি ধর্ম বলতে সকল ধর্ম নামাঙ্কিত মতবাদসমূহকে বুঝিয়েছেন। অথচ তার নিজের পারিবারিক ধর্ম নামীয় যে ইসলাম, তা কিন্তু নিজেকে ধর্ম বলে না, বলে 'দ্বীন'। অর্থাৎ ধর্ম হচ্ছে সম্পূর্ণ ভারতীয় বৈশিষ্ট্যসম্পন্ন চিন্তাপদ্ধতি আর দ্বীন হল আরবীয় চিন্তাপদ্ধতি। দ্বীন এর ইংরেজি রিলিজিয়ন করা যেতে পারে। কিন্তু ধর্মের ইংরেজি রিলিজিয়ন (Religion) নয়, আমরা Ethic, Moral একাধিক শব্দ ব্যবহার করি। কারণ রিলিজিয়ন এতটাই সঙ্কীর্ণ ধারনা যে তা দিয়ে ধর্মকে ঠিক বোঝা যায় না।
মনে রাখতে হবে ইসলাম নিজেই একটা রাজনীতি। রাজনীতি না থাকলে ইসলাম অন্তসারশূন্য হয়ে যাবে। আবার ইসলামে প্রচলিত একটি নিয়ম হল 'তাকিয়া'। অর্থাৎ ইসলাম রক্ষার জন্য মিথ্যা বলা যাবে। এই দুটো বিষয়ে সিরাজুল ইসলাম চৌধুরী হয় জানেন না, অথবা ইচ্ছা করে আড়াল করে রেখেছেন। যেন সকল ধর্মকে সমানভাবে নিন্দা করে বাহবা নেয়ার মত কিছু একটা তিনি করলেন। তিনি যেন সকলকে একটু বকা দিয়ে দিলেন।
কিন্তু হিন্দু বা বৌদ্ধ ধর্মের সাথে ইসলামের কোনদিক দিয়ে তুলনা চলে কী? ইসলাম তার জন্মের পর থেকেই সরাসরি রাজনীতি করে আসছে। দেশে দেশে ইসলামের রাজনৈতিক ভূমিকা প্রকাশ্য। কারও অজানা নেই। সনাতন ধর্মের কি তেমন কোন রাজনৈতিক কার্যক্রম আছে? বিশ্বের কোন দেশে? মরিশাসে তো বেশিরভাগ জনগোষ্ঠী হিন্দু। সেখানে হিন্দুরা কি ধর্মীয়ভাবে বা ধর্ম প্রভাবিত কোন রাজনৈতিক কার্যক্রমের সাথে জড়িত? আমেরিকা মহাদেশের পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জেও সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের সংখ্যা কম নয়। সেখানে কী হিন্দু ধর্ম প্রভাবিত কোন রাজনৈতিক কাজের কথা সিরাজুল ইসলাম চৌধুরী দেখাতে পারবেন? না পারবেন না।
কারণ একমাত্র ইসলাম ধর্মই রাজনীতিকে ধর্মের সাথে একীভূত করে ফেলেছে। সিরাজুল ইসলাম চৌধুরীর বাক্যটিকে গ্রহণ করেও যদি বলি, তাহলে বলা যায় এর আসল রূপ হল:-
'সাম্প্রদায়িকতা ধর্মের নয়, ইসলামের ব্যাপার'
রচনাটির একটি ছবি রেখে দিলাম। সংগ্রহ করেছি এই লিংক থেকে।


No comments: